Sale!

এআই ড্রিভেন এক্সেল মাষ্টারি

Original price was: 499.00৳ .Current price is: 199.00৳ .

Description

এক্সেল শেখার দরকার নেই। শুধু এআই-কে বলতে শিখুন।

Excel আর Google Sheets-এর ঘণ্টার কাজ এবার নামবে মিনিটে.. একটা ফর্মুলাও মুখস্থ না করে।

বছরের পর বছর আমরা ভেবে এসেছি, এক্সেলে ভালো হতে হলে শয়ে শয়ে ফর্মুলা, পিভট টেবিল আর শর্টকাট মুখস্থ করতে হবে। কিন্তু গত এক-দুই বছরে নিয়মটা পুরো বদলে গেছে। এখন আর ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। দরকার শুধু একটা জিনিস.. এআই-কে ঠিকমতো বলতে পারা।

আপনি সহজ বাংলায় বলবেন কী চান, আর এআই ডাটা গুছিয়ে দেবে, হিসাব করে দেবে, চার্ট আর ড্যাশবোর্ড বানিয়ে দেবে, এমনকি বসকে পাঠানোর রিপোর্টটাও লিখে দেবে। যেই কাজে আগে চলে যেত আস্ত একটা বিকেল, সেটা এখন শেষ হয় এক কাপ চা শেষ হওয়ার আগেই। এই বই ঠিক সেই পুরো পদ্ধতিটাই, একদম শুরু থেকে, হাতে ধরে ধরে শেখায়।

এই জিনিসগুলো কি চেনা লাগছে?

  • VLOOKUP-টা আবার ভুলে গেছেন.. গুগল, কপি, #N/A, আবার গুগল। প্রতিবার একই চক্র।
  • একটা কমা এদিক-ওদিক, আর পুরো হিসাব এলোমেলো। ভুলটা ঠিক কোথায় লুকিয়ে আছে, খুঁজতেই এক ঘণ্টা শেষ।
  • ১০০০ রো এলোমেলো ডাটা গোছাতে গিয়ে আস্ত একটা বিকেল চলে যায়, চোখ লাল, মাথা ভার।
  • বস কাল সকালে একটা ড্যাশবোর্ড চায়, আর আপনি জানেন না পিভট টেবিলটা কোথা থেকে ধরবেন।
  • ফোন নম্বর এক ফরম্যাটে নেই, একই কাস্টমার দুই বানানে, কলামের অর্ধেক খালি.. শুধু ডাটা পরিষ্কার করতেই অর্ধেক দিন শেষ।
  • প্রতিবার নতুন রিপোর্ট মানেই আবার শূন্য থেকে শুরু।

এই জিনিসগুলোর জন্য আপনি দায়ী না। দায়ী পুরোনো নিয়মটা, যেখানে প্রতিটা কাজ আপনাকে নিজের হাতে করতে হতো।

এর পুরো সমাধান এই বইয়ে

মূল খেলা মাত্র তিন ধাপে: বাংলায় বলুন আপনি কী চান, এআই কাজটা করে দিক, তারপর সংখ্যাটা একবার মিলিয়ে নিন। ব্যস, এটুকুই।

কেমন বদলায়, একটু মিলিয়ে দেখুন:

কাজ আগে লাগত এখন লাগে
১০০০ রো এলোমেলো ডাটা পরিষ্কার ১-২ ঘণ্টা ৫ মিনিট
ডায়নামিক ড্যাশবোর্ড বানানো ৫-৬ ঘণ্টা ১০ মিনিট
দুই শিট মিলিয়ে বকেয়ার হিসাব ২-৩ ঘণ্টা ১০ মিনিট
মাসিক রিপোর্টের সামারি লেখা ১ ঘণ্টা ২ মিনিট

বইয়ের ভেতরে যা শিখবেন:
১৮টা চ্যাপ্টারে একদম হাতে ধরে ধরে। প্রথমে কোন এআই টুল দিয়ে শুরু করবেন আর কীভাবে সেটআপ করবেন (ফ্রি দিয়েই শুরু)। এরপর এআই দিয়ে শিটের কাজ করার তিনটা পদ্ধতি, আর ভালো আউটপুট পাওয়ার জন্য প্রম্পট লেখার আসল নিয়ম। তারপর রোজকার সব আসল কাজ এক এক করে.. ডেটা ক্লিনিং, ডুপ্লিকেট খুঁজে বের করা, শর্ত দিয়ে গোনা ও যোগ, তুলনা করা, ম্যানেজারের কাজে লাগে এমন ইনসাইট বের করা, চার্ট বানানো, জরুরি সারিগুলো রঙ দিয়ে আলাদা করা, পুরো একটা ডায়নামিক ড্যাশবোর্ড, আর বসকে পাঠানোর মতো দুই লাইনের পরিষ্কার সামারি। শেষে শিখবেন এআই-এর ভুল ধরার ৫-চেক শৃঙ্খলা, ডেটা-প্রাইভেসি রাখার নিয়ম, আর পুরো সিস্টেমটা নিজের টিমে ছড়িয়ে দেওয়ার ছক।

সাথে ফ্রি একটা পুরো টুলকিট:

  • ৫০টা রেডি প্রম্পট (Excel ম্যাজিক কিট), কপি-পেস্ট করে সরাসরি কাজে লাগানোর মতো।
  • প্রম্পট-অ্যানাটমি টেমপ্লেট, যা দিয়ে নিজের যেকোনো নতুন প্রম্পট নিজেই বানিয়ে নিতে পারবেন।
  • ৫-চেক যাচাই-কার্ড, প্রিন্ট করে মনিটরের পাশে সাঁটিয়ে রাখার মতো, যাতে কখনো ভুল রিপোর্ট জমা না পড়ে।
  • প্রাইভেসি চেকলিস্ট, কোন ডাটা এআই-কে দেওয়া যাবে আর কোনটা না।
  • ৭ দিনের চ্যালেঞ্জ, দিনে মাত্র ১৫-২০ মিনিটে পুরো জিনিসটা অভ্যাসে বসানোর জন্য।

কয়েকটা কথা পরিষ্কার বলে রাখি। এটা VBA বা প্রোগ্রামিংয়ের বই না, একটাও কোড লিখতে হবে না। এক্সেলের প্রতিটা মেনু-বাটন মুখস্থ করানোরও বই না। পুরোটাই প্র্যাকটিক্যাল, শুরু থেকে শেষ একটাই আসল সেলস ডাটা শিট ধরে কাজ, যাতে আপনি নিজের শিটেও ঠিক একইভাবে করতে পারেন। আর পেইড টুল ছাড়াই শুরু করা যায়, ফ্রি ChatGPT দিয়েই। ইংরেজির ভয়ও বাদ দিন, এই টুলগুলোর সাথে সহজ বাংলায় কথা বললেই হয়।

আর এসব কোনো বইয়ের থিওরি না। এই পদ্ধতিতেই চলে Learning Bangladesh-এর রোজকার সব হিসাব.. ৮০ হাজারের বেশি পেইড লার্নারের একটা প্ল্যাটফর্ম।

আপনি অ্যাকাউন্টস, সেলস, HR, অ্যাডমিন বা অপারেশনে থাকুন, নিজের ব্যবসার হিসাব রাখুন, সবে চাকরির বাজারে নামা ফ্রেশার হোন, ফ্রিল্যান্সার বা VA হোন, কিংবা NGO-তে রিপোর্টের নিচে চাপা পড়া কেউ.. কাজের একটা বড় অংশ যদি Excel বা Google Sheets-এ কাটে, এই বই আপনার জন্য।

আর শেখার জন্য এখনই সবচেয়ে ভালো সময়। কয়েক বছর আগেও সিভিতে ‘এক্সেল জানি’ লেখাটা আলাদা দাম পেত, এখন ওটা সবাই জানে। এখন যে লাইনটা মানুষকে থামায়, সেটা হলো ‘আমি এআই দিয়ে কাজ করি, ঘণ্টার কাজ মিনিটে নামিয়ে আনি।’ আর এই দক্ষতাটা এখনো বেশিরভাগ অফিসে বিরল। জানালাটা এখনো খোলা।

Reviews

There are no reviews yet.

Be the first to review “এআই ড্রিভেন এক্সেল মাষ্টারি”

Your email address will not be published. Required fields are marked *

0