New CourseContent Creation & Passive Income with AI
About Course
AI এখন আর ভবিষ্যৎ নয়—এটি বর্তমানের স্কিল। এই কোর্সের প্রতিটি মডিউল এমনভাবে ডিজাইন করা, যাতে আপনি AI ব্যবহার করে প্যাসিভ ইনকামের জন্য বিভিন্ন ধরনের কনটেন্ট বানাতে পারেন। কোর্স শেষ করার আগেই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ইবুক নিজেই তৈরি করতে পারবেন, পাশাপাশি প্রেজেন্টেশন স্লাইড, AI জেনারেটেড অডিও পডকাস্ট, সোশ্যাল মিডিয়ার জন্য স্ট্যাটিক গ্রাফিক এবং সম্পূর্ণ ভিডিও কনটেন্টও নিজে নিজে বানাতে পারবেন।
ChatGPT দিয়ে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে FreePik, Midjourney ও Leonardo দিয়ে ইমেজ জেনারেশন, Google Veo 3, Sora ও Runway দিয়ে ভিডিও, ElevenLabs ও Google AI Studio দিয়ে ভয়েসওভার, Suno দিয়ে মিউজিক, CapCut ও After Effects দিয়ে এডিটিং, Canva দিয়ে প্রেজেন্টেশন এবং Facebook Ads ও LinkedIn Automation দিয়ে প্রমোশন—সবকিছু এক কোর্সেই। শেখার পাশাপাশি গড়ে তুলবেন নিজের পোর্টফোলিও এবং একজন প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পজিশন করবেন।
যা যা শিখবেন
ChatGPT ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে কনটেন্ট ক্রিয়েশন।
FreePik, Midjourney, Leonardo দিয়ে AI ইমেজ জেনারেশন।
Google Veo 3, Sora, Runway, Kling দিয়ে ভিডিও তৈরি।
ElevenLabs, Google AI Studio, Suno দিয়ে ভয়েসওভার ও ব্যাকগ্রাউন্ড মিউজিক।
CapCut, Canva ও After Effects দিয়ে ভিডিও এডিটিং।
Fiverr ও Upwork-এ প্রোফাইল ও গিগ সার্ভিস।
LinkedIn Sales Navigator ও Automation টুল দিয়ে লিড জেনারেশন।
Facebook Ads দিয়ে নিজের কনটেন্ট/সার্ভিসের প্রমোশন।
নিজের সোশ্যাল মিডিয়া ও অনলাইন পোর্টফোলিও সাজানো।
এই কোর্সে যা থাকছে
প্রতিটি টপিকের জন্য ২–৪টি ভিডিও।
অ্যাসাইনমেন্ট ও গ্রুপ অ্যাক্সেস।
রিসোর্স ডাউনলোড (প্রম্পট, স্ক্রিপ্ট, ডিজাইন টেমপ্লেট)।
কমিউনিটি গ্রুপ সাপোর্ট।
কোর্স শেষে সার্টিফিকেট।
ইন্সট্রাক্টর পরিচিতি
এই কোর্সটি তৈরি করেছেন সাব্বির আহমেদ — একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার ও কনটেন্ট এক্সপার্ট, যার বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ৫০০+ প্রতিষ্ঠানের সাথে ১৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি EndingScene Ltd. ও Learning Bangladesh-এর প্রতিষ্ঠাতা। তার পরিচালিত কোর্স ও ওয়ার্কশপে ইতোমধ্যে অংশ নিয়েছেন ৮০,০০০+ লার্নার। তিনি বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ৫০টিরও বেশি ওয়ার্কশপে AI ও কনটেন্ট বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। তার এনিমেশন স্টুডিও EndingScene Ltd. থেকে ১,০০০-এর বেশি এনিমেটেড ভিডিও প্রোডাকশন ও ৫০০+ প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতার আলোকে এই কোর্সটি তৈরি।
এই কোর্স যাদের জন্য
যেকোনো পেশাজীবী, যারা নিজের ব্র্যান্ড তৈরি করতে চান।
নতুন উদ্যোক্তা, যারা কনটেন্ট বানিয়ে অনলাইন বিজনেস শুরু করতে চান।
ইউটিউবার, মার্কেটার ও ডিজাইনার, যারা ক্যামেরা ছাড়াও কনটেন্ট বানাতে চান।
শিক্ষার্থী বা ফ্রেশার, যারা স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান।
যেকোনো প্রযুক্তি আগ্রহী ব্যক্তি, যিনি ভবিষ্যতের স্কিল AI দিয়ে গড়তে চান।
কোর্স শেষে যা করতে পারবেন
নিজের বা ক্লায়েন্টের জন্য প্রফেশনাল কনটেন্ট তৈরি।
Fiverr / Upwork / LinkedIn থেকে কাজ পাওয়ার গাইডলাইন অনুসরণ।
Facebook / Instagram / YouTube / TikTok-এ নিজের কনটেন্ট ব্র্যান্ড গড়ে তোলা।
Course Content
মডিউল ১: কোর্স ইন্ট্রো + প্রোম্পট ইঞ্জিনিয়ারিং বেসিকস
-
ভিডিও ১: Daily Productivity-তে AI চ্যাটবট ও ChatGPT এর ব্যবহার
-
ভিডিও ২: AI কে আপনি কনট্রোল করছেন? নাকি AI আপনাকে কনট্রোল করছে?
-
ভিডিও ৩: নিজের সিভি ও লিংকডইন প্রোফাইল আপডেট এর মাধ্যমে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর হাতেখড়ি